প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির গভীর শ্রদ্ধা
সংবাদ দিগন্ত ||
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা জেলার নেতাকর্মীরা।সূর্যোদয়ের প্রথম প্রহরে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আরো পড়ুন ,ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে : নাহিদ ইসলামএরপর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। তখন শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী প্রমুখ শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত