প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন আজ বিকেলে
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর গুলশানে নতুন কার্যালয় উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় এই নতুন কার্যালয় উদ্বোধন করা হবে।এ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে দলটি।আরো পড়ুন :৫ নেতার জন্য শুভ সংবাদ জানাল বিএনপি তবে সংবাদ সম্মেলনে কারা কারা উপস্থিত থাকবেন, তা নির্দিষ্ট করে জানা যায়নি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যে অফিসে সংবাদ সম্মেলন করা হবে, সেটা নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান-২-এর ১০/সি রোডের ৯০ বাড়িটি বিএনপির নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত