প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন সংলগ্ন ট্রাফিক বিধিনিষেধ
সংবাদ দিগন্ত ||
বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাতায়াত করবেন ভিআইপিরা। এ কারণে বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সড়ক ব্যবহারকারী যানবাহন চালকদের বঙ্গভবন এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ উপলক্ষে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত যান চলাচল নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি-যান চলাচলে বিধিনিষেধ ও বিকল্প নির্দেশনা:১. আহাদ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।২. মতিঝিল অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ বন্ধ থাকবে।৩. মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখী কোনো যানবাহন চলাচল করতে পারবে না।৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেস ক্লাব হয়ে চলাচল করবে অথবা বিকল্প সুবিধাজনক সড়ক ব্যবহার করবে।৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করবে না।৬. জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত