প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনায় পৌরসভার প্রশাসক সার্বক্ষণিক সেবামূলক কাজের দৃষ্টান্ত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি: ||
নেত্রকোনা জেলা প্রশাসন কার্যালয়ের উপ-পরিচালকের দায়িত্বের পাশাপাশি নেত্রকোনা পৌরসভার বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে সহোযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের। তিনি একজন সফল ব্যক্তি তার সততা, আদর্শ ও দৈনন্দিন কর্মদক্ষতার জন্য নেত্রকোনা পৌরসভার সর্ব সাধারণের এবং সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করেছেন স্হানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি নেত্রকোনায় যোগদানের পর থেকে তার উপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন। তিনি নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে অল্প সময়ের মধ্যে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তিনি এই পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে পাল্টে গেছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। পৌরসভার প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে সর্বক্ষণিক সেবামূলক কাজ করে পৌরবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন। বর্তমানে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোনো অনুমতি। ইচ্ছা করলেই যে কেউ তার অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন। জনসাধারণকে অফিস রুমে নির্বিঘ্নে প্রবেশ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন।আরও পড়ুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা মতবিনিময়সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে একজন মানুষই যে আস্ত সিস্টেমকে বদলে দিতে পারেন তা প্রমাণ করে দিয়েছেন তিনি। তিনি পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই তার মানবিকতা ও সততার খ্যাতি পুরো পৌরসভায় ছড়িয়ে পড়েছে। আরিফুল ইসলাম সরদার তার দপ্তরের কাজের পাশাপাশি সাধারণ মানুষ যে কোনো সমস্যার জন্য পরামর্শ চাইলে তিনি তা ধৈর্য্যর সহিত সরাসরি তাদেরকে পরামর্শ ও সমাধান দেন। ইতিমধ্যে পৌরসভার আওতাধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার প্রসারের জন্য সহযোগিতা করেছেন। মসজিদ, মন্দিরেও বিভিন্ন অনুদান দিয়েছেন তিনি। নানান পজেটিভ কর্মকাণ্ডে পৌর এলাকা জুড়ে দক্ষ, ও মানবিক প্রশাসক হিসেবে পরিচিত পেয়েছেন আরিফুল ইসলাম সরদার। পৌরসভার দুর্নীতি, বন্ধেও তিনি তার অবস্থানে কঠোর ভাবে দায়িত্ব পালন করছেন। নেত্রকোনা পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক রনি সাহা বলেন, আমাদের পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার অনেক ভালো মানুষ,স্যারের কোনো তুলনা হয় না, তিনি সত্যিই একজন জনবান্ধব অফিসার।আর আমি সবসময়ই স্যারের পাশে থেকে কাজ করে যাচ্ছি।আরও পড়ুন, নেত্রকোনায় ডোবার পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যুএবিষয়ে পৌরসভার প্রধান সহকারী যারিন আন্জুম শ্রুতি বলেন, পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার সত্যিই একজন জনবান্ধব অফিসার। তিনি পৌরসভার মানুষের উন্নয়নে সকল ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই তিনি গ্রহণ করছেন। আমি স্যারের সাফল্য কামনা করছি। এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, ‘জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সরকারের প্রতিটি উদ্যোগ সফল করতে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবসেবার ব্রত নিয়েই চাকরিতে এসেছি। আমি নেত্রকোনা পৌরবাসীর জন্য যেটা করছি, তা আমার দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই করছি। অন্যদিকে নেত্রকোনা পৌরসভার অসংখ্য মানুষ পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রশংসা করে বলেন, এরকম একজন প্রশাসক আমাদের পৌরসভায় দীর্ঘদিন থাকলে আমাদের পৌরসভা হবে দুর্নীতিমুক্ত। পাশাপাশি গরিব, দুঃখী, অসহায় এবং সকল শ্রেণীপেশার মানুষের কল্যাণ হবে সুনিশ্চিত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত