প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
শীতকালে খুশকি নিয়ন্ত্রণে ঘরোয়া উপায়
ডেস্ক ||
শীতকালে খুশকির সমস্যা অনেকের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। খুশকি মূলত মাথার ত্বক বা স্ক্যাল্প থেকে তৈরি হয়। পুরুষদের দাড়ি ও গোঁফেও শীতকালে খুশকির সমস্যা দেখা দিতে পারে। শীতের শুষ্ক আবহাওয়া মাথার ত্বককে আর্দ্রতা হারাতে বাধ্য করে। এর ফলে খুশকির সমস্যা বেড়ে যায়। শুধু অস্বস্তিই নয়, খুশকি থাকলে মাথা চুলকায়, চুল পড়তে পারে, এমনকি ত্বকে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। খুশকির সমস্যা কমাতে কিছু ঘরোয়া উপাদান সাহায্য করতে পারে। নিয়মিত ব্যবহারে মাথার ত্বক সুস্থ ও খুশকিমুক্ত রাখা সম্ভব।আরও পড়ুন, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে চিকিৎসার পথে ওসমান হাদিনারিকেল তেল: ৩–৫ চা চামচ হালকা গরম নারিকেল তেল মাথায় মালিশ করুন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। নারিকেল তেলে থাকা লরিক অ্যাসিড ত্বককে আর্দ্রতা দেয় ও ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ কমায়।অ্যালোভেরা জেল: শ্যাম্পুর আগে মাথার ত্বকে অ্যালোভেরা ম্যাসাজ করুন। এটি খুশকি দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এটি সেবোরিক ডার্মাটাইটিসেও কার্যকর।আপেল সিডার ভিনেগার: এক চতুর্থাংশ কাপ আপেল সিডার ভিনেগার ও এক চতুর্থাংশ কাপ পানি মিশিয়ে মাথার ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি মাথার শুষ্কতা কমাতে সহায়তা করে।লেবুর রস: ২ চা চামচ লেবুর রস মাথায় ঘষুন। কয়েক মিনিট পরে ধুয়ে ফেলুন। এরপর ১ কাপ পানিতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে ঢালুন। লেবুর অ্যাসিড মাথার পিএইচ স্তর ভারসাম্য রাখে।আরও পড়ুন, স্যান্ডহার্স্টে সেরা আন্তর্জাতিক ক্যাডেট শাকিব আহসান রিফাতঅলিভ অয়েল: হালকা গরম কয়েক ফোঁটা অলিভ তেল মাথায় লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঘুমান। সকালে চুল শ্যাম্পু করুন। এটি চুলকে ময়েশ্চারাইজ করে।ট্রি ট্রি অয়েল: গবেষণায় দেখা গেছে, এটি খুশকি কমাতে কার্যকর।আয়ুর্বেদিক উপায়: নিম, মেথি, ভৃঙ্গরাজ, জবা ফুল, আমলকি খুশকির জন্য উপকারী। নিম ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস নাশক। সপ্তাহে তিনদিন নিমের তেল ব্যবহার করা যেতে পারে। জবা ফুলের নির্যাস খুশকি দূর ও চুল কালো রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, ঘন ঘন হেয়ার স্প্রে বা জেল ব্যবহার খুশকি বাড়াতে পারে। তাই প্রাকৃতিক তেল বা হালকা লিভ-ইন সিরাম ব্যবহার করাই ভালো। নিয়মিত যত্ন, ঘরোয়া প্যাক ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলেই চুল খুশকিমুক্ত ও প্রাণবন্ত রাখা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত