প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে রিয়ালের জয় উৎসব
সংবাদ দিগন্ত ||
লা লিগায় স্বস্তির জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। আলাভেসের মাঠে ২-১ ব্যবধানে পাওয়া এই জয়ে শুধু তিন পয়েন্টই নয়, ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে কোচের ভবিষ্যৎ ঘিরে জল্পনা চললেও, এই ফলাফল অনেকটাই হালকা করেছে সেই চাপ।লা লিগার ম্যাচটি অনুষ্ঠিত হয় এস্তাদিও দে মেন্দিসোরোসায়। প্রথমার্ধে ম্যাচের লাগাম ধরেন কিলিয়ান এমবাপ্পে-তার গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে বিরতির পরই নাটকীয় মোড়। বদলি হিসেবে নামার মাত্র ৪৩ সেকেন্ডের মধ্যেই আলাভেসের হয়ে সমতা ফেরান কার্লোস ভিসেন্তে।এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ায় চার। ম্যাচ শেষে কোচ জাভি আলোনসো বলেন- ‘আমরা একসঙ্গে আছি। দল দারুণভাবে লড়েছে। ঐক্যই আমাদের শক্তি। তবে একটি ম্যাচ যথেষ্ট নয়-ধারাবাহিকতাই আসল।’ম্যাচে ১৯ বছর বয়সী ডিফেন্ডার ভালদের অভিষেক হয় শুরুর একাদশে। নিষেধাজ্ঞার কারণে নিয়মিত দুজন ডিফেন্ডার না থাকায় সুযোগ পাওয়া এই তরুণ ১৯ বছর ৫৫ দিন বয়সে এই শতাব্দীতে ক্লাবটির তৃতীয় কনিষ্ঠ ডিফেন্ডার হিসেবে শুরু করার রেকর্ড গড়েন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত