প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
হাজীগঞ্জে এক দিনে দুই লাশ উদ্ধার
সংবাদ দিগন্ত ||
চাঁদপুরের হাজীগঞ্জে এক দিনে ২ লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ ও চাঁদপুর রেলওয়ে পুলিশ। এর মধ্যে মুক্তা আক্তার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয় পৌর এলাকার মকিমাবাদ গ্রামের নিজ বাসা থেকে এবং নাজিম উদ্দিন (৪২) নামের আরেক ব্যক্তির লাশ হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) এ লাশগুলো উদ্ধার হয়।মুক্তা আক্তার মকিমাবাদ এলাকার মোল্লা বাড়ির মুরাদ হোসেন পাভেলের স্ত্রী এবং নাজিম উদ্দিন কুমিল্লা জেলার লাকসাম পৌর এলাকার কুন্দ্রা গ্রামের ছালামত আলীর ছেলে।জানা যায়, রবিবার সকাল ১০টার নিজ বাসার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ মুক্তা আক্তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। মুক্তার স্বামী জানান, শ্বশুর বাড়ির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন মুক্তা। তবে মুক্তা আক্তারের মাসহ তার পরিবারের সদস্যরা জানান, মুক্তার স্বামী ও তার পরিবারের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মুক্তা আত্মহননের পথ বেছে নেয়।অপরদিকে, একই দিন সকালে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানায়। পরে চাঁদপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।এদিকে, নিহত নাজিম উদ্দিনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয়ে যোগাযোগ করা হলে লাকসাম থেকে তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। তবে নিহতের পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার কালের কণ্ঠকে বলেন, নিহত গৃহবধূর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অপর লাশটি উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত