প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
মুশফিকুর রহমান মিলটন, পলাশবাড়ী প্রতিনিধি: ||
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনপোলক্ষ্যে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে যথাযথ মর্যাদায় দিবসটি পালনপোলক্ষ্যে পৌরশহরের স্থানীয় সড়ক ও জনপথ (সিএন্ডবি-ডাকবাংলো) বিভাগের পশ্চিমপাশে প্রাচীর সংলগ্ন অবস্থিত বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সি- সার্কেল) রশিদুল বারী, থানা অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন ও পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার প্রমুখ। আরও পড়ুন, নরসিংদী প্রবাসীদের মধ্যে ভোটাধিকার প্রয়োগে উল্লেখযোগ্য সাড়া মিলছে পোস্টালে নিবন্ধনএসময় পলাশবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সরকারি কলেজের বিএনসিসির টিম, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, পলাশবাড়ী পৌরসভা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন-অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দো’আ- মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত