প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
জাকিরুল ইসলাম শরীফ , সাতক্ষীরা প্রতিনিধি: ||
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা জাতি যখন আনুষ্ঠানিক বিজয়ের প্রহর গুনছিল ঠিক তার দুইদিন আগেই বাঙালি শ্রেষ্ঠ সন্তানদের বেছে নিয়ে তাদেরকে হত্যা করেছিল এবং বাংলাদেশকে জ্ঞানশূন্য ও বুদ্ধিহীন করতে চেয়েছিল পাক-হানাদার বাহিনীরা। তখন থেকে প্রতি বছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর এই দিনটিতে শহীদদের জন্য উৎসর্গ করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। শহীদ বুদ্ধিজীবী দিবস" উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০০ ঘটিকার সময় শহীদ আব্দুল রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।আরও পড়ুন, নেত্রকোনায় রাতের আধারে নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিলএসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত