প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
বাসনে হত্যা মামলার আসামি গ্রেফতার
মেহেদী হাসান ||
বাসন থানার মামলা নং-১৯, তারিখ-১৫/০২/২০২৫ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোডে অভিযুক্ত হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। নগরের বাসন থানাধীন লাঠিভাঙ্গা প্রাইমারী স্কুলের সামনে খেলার মাঠ হইতে আসামীকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করে অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ বাশির (৪৫), পিতা- মৃত ইমু, সাং- বাসন হক মার্কেট, থানা বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর। শরিফুল ইসলাম শরিফ (৩৮) কে ইং-০৩/০২/২০২৫ তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরিয়া রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় বাসন থানাধীন হক মার্কেটের উত্তর পাশে বেরুনিকা গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর গ্রেফতারকৃত আসামী বাশির (৪৫) একা পাইয়া এলোপাথারী ভাবে মারপিট করিয়া সাধারন জখম করতঃ অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানের নিচে হত্যার উদ্দেশ্যে ধাক্কা মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আরও পড়ুন, বুদ্ধিজীবী দিবস নির্দলীয়: জেলা প্রশাসক গাজীপুরপরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত শরিফুল ইসলাম শরিফ (৩৮) কে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করিয়া চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ্য হইলে নিজ বাড়ীতে চলিয়া আসেন। পরবর্তীতে ইং-০৯/০২/২০২৫ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় ডিসিস্ট এর শারীরিক অবস্থান অবনতি হইলে ইং-১০/০২/২০২৫ তারিখ ২১.২০ ঘটিকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল হোসেন মার্কেট টঙ্গীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত