প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তা কড়া নিরাপত্তা ব্যবস্থা
সংবাদ দিগন্ত ||
মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার পর তাদের আনা হয়।সেনা কর্মকর্তাদের আনা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা, বিজিবি, পুলিশ, র্যাব, এপিবিএন সদস্যরা ট্রাইব্যুনাল এলাকায় সকাল থেকে অবস্থান নিয়ে আছেন।যে তিন মামলায় সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে, এর মধ্যে দুটি গুমের ঘটনায় করা মামলা।মানবতাবিরোধী অপরাধের মামলা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। এ মামলার ১০ আসামি গ্রেপ্তার আছেন। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার আসামি ১৩ জন। এর মধ্যে ১০ আসামি পলাতক। তিন আসামি গ্রেপ্তার আছেন। তারা হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত