প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা: আজহারুল ইসলাম মান্নান
সংবাদ দিগন্ত ||
সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা মানেই এ দেশের গণতন্ত্রের আশা। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার আন্দোলনের প্রতীক।তাঁতি দলের সাধারণ সম্পাদক হাজি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ও কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত