প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
বান্দরবান আসন ৩০০: এনসিপির মনোনীত প্রার্থী মং সা প্রু চৌধুরী
ইব্রাহিম সিকদার রনি, বান্দরবান প্রতিনিধি: ||
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে বান্দরবান আসন ৩০০ এর জন্য মং সা প্রু চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে সক্রিয় থাকায় মং সা প্রু চৌধুরীর প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে তাকে এই আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় কমিটি মনে করে, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয়, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মং সা প্রু চৌধুরী বলেন, “জনগণের সেবা করার সুযোগ পেলে বান্দরবানের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেব। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সম্মানের সাথে পালন করব। এনসিপির নেতৃবৃন্দ জানান, খুব শীঘ্রই জেলা পর্যায়ে নির্বাচনী কার্যক্রম ও কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হবে।আরও পড়ুন, মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১ এছাড়া মনোনীত প্রার্থীকে ঘিরে বিভিন্ন ইউনিটে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বান্দরবান আসন ৩০০ পাহাড়ি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে একাধিক রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে ব্যাপক তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত