প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: রেজাউল করিম মল্লিক
মেহেদী হাসান ||
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি। এসময় তিনি জানান, জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় এবার আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরও পড়ুন, নিরাপত্তা বেড়েছে টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসেডিআইজি আরও জানান, এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। তিনি জানান, আজ থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকল ধরণের নিরাপত্তায় কাজ করবেন তারা। এসময় উপস্থিত ছিলন, ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান প্রমুখ সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত