প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
ক্যানসার চিকিৎসা নিয়ে সুখবর দিলেন ব্রিটিশ রাজা চার্লস
সংবাদ দিগন্ত ||
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার ক্যানসারের চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি ঘটানোর সুখবর দিয়েছেন। এক ব্যক্তিগত ভিডিও বার্তায় রাজা জানিয়েছেন, তার ক্যানসারটি শুরুতেই শনাক্ত হওয়ায় এবং কার্যকর চিকিৎসা পাওয়ার ফলে আগামী বছরের মধ্যে তার চিকিৎসা প্রক্রিয়া কমিয়ে আনা সম্ভব হবে।রাজা চার্লসের এই বার্তা শুক্রবার রাতে চ্যানেল ফোরের স্ট্যান্ড আপ টু ক্যানসার প্রচারাভিযানের অংশ হিসেবে সম্প্রচারিত হয়। ভিডিওটি প্রায় দুই সপ্তাহ আগে রাজা নিজে ধারণ করেন। এতে তিনি বলেন, এই মাইলফলক আমার জন্য এক আশীর্বাদ। ক্যানসার চিকিৎসায় যে অসাধারণ উন্নতি হয়েছে, তা আমাদের সবার জন্য আশার আলো। রাজা চার্লসের ক্যানসার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ধরা পড়ে, এবং তার পর থেকে এটি ছিল তার চিকিৎসার সবচেয়ে বড় অগ্রগতি। তবে কোন ধরনের ক্যানসারে ভুগছেন তা প্রকাশ করা হয়নি। রাজা শুধুমাত্র বলেছেন, প্রাথমিকভাবে রোগটি শনাক্ত হওয়া তার জন্য এক বড় জীবনদায়ী সুযোগ ছিল।বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজা চার্লসের চিকিৎসা অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। চিকিৎসকরা জানান, তিনি অসাধারণ সাড়া দিয়েছেন এবং এখন তার চিকিৎসা সতর্কতামূলক ধাপে চলে এসেছে। তবে প্যালেসের পক্ষ থেকে আরও জানানো হয়, ৭৭ বছর বয়সী রাজা চার্লসের পুরোপুরি সুস্থ হওয়া এখনই নিশ্চিত করা যাচ্ছে না। ভিডিওটি ক্লারেন্স হাউসে ধারণ করা হয়েছিল এবং এটি চ্যানেল ফোরের ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ তহবিল সংগ্রহ প্রচারের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। এই প্রকল্পটি ক্যানসার রিসার্চ ইউকের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত