প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
ঢাকায় তাপমাত্রা নেমে এলো ১৫ ডিগ্রিতে
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকা শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত