প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তিতে চকরিয়া কোরক বিদ্যাপীঠের জয়জয়কার
মো: মিজানুর রহমান , চকরিয়া-পেকুয়া ||
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর পৃষ্ঠপোষকতায় এবং মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন পরিচালিত 'শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা - ২০২৫' এর ফলাফল ১০ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। এ ফলাফলে পাঁচটি উপজেলায় (চকরিয়া, পেকুয়া, প্রস্তাবিত মাতামুহুরী, মহেশখালী ও কুতুবদিয়া) সর্বোচ্চ সংখ্যক বৃত্তি ও নাম্বার পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ। ৮ নভেম্বর ২০২৫। চকরিয়া, পেকুয়া, প্রস্তাবিত মাতামুহুরী, মহেশখালী ও কুতুবদিয়া। প্রাথমিক শাখা তৃতীয় ও চতুর্থ শ্রেণি। মাধ্যমিক শাখা ষষ্ঠ ও সপ্তম শ্রেণি। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ২৯০১ জন। মোট বৃত্তিপ্রাপ্ত ৪৩১ জন।প্রকাশিত ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য দেখিয়েছে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৭২ জন। মেধা তালিকার স্থান পাঁচ উপজেলা মিলে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। চকরিয়া উপজেলায় মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার অর্জন। শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি ছাড়াও এই প্রতিষ্ঠানটি এর আগে অন্যান্য গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষাতেও সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়ে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের পূর্ববর্তী সাফল্যে নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা ৮৫ জন আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি ১৫৭ জন। মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি ৫০ জন। ব্রাইট ফিউচার স্কলারশিপ ১৪০ জন।আরও পড়ুন, নাটোর জেলার দুই মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের জানান, এই অভাবনীয় সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও জানান যে, নতুন শিক্ষাবর্ষে পাঠদান পদ্ধতিতে নানা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্জিত সফলতা ধরে রাখার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত