প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮
মেহেদী হাসান, প্রতিনিধি: ||
গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, নগদ টাকা, বিপুল পরিমাণ মাদক এবং ১ নারীসহ মোট ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত পৌনে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গাজিপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় শিল্পী ফার্মেসিকে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানাআটককৃতরা হলেন, মোঃ সোহেল রানা (৪২), মোঃ ইব্রাহিম (৪৭),মোঃ সজিব ফকির (২৪),মোঃ রবি আলম (৩২),শামীম মিয়া (২৮), মোঃ সামিউল আদনান (২১),মোহাম্মদ আলমগীর (২৮), মোছাম্মৎ আখি (৩৭)। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫ পিছ ইয়াবা ট্যাবলেট,২ কেজি গাঁজা,নগত ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা,স্মার্ট মোবাইল সেট ১০ টি,বাটন ফোন ৩টি,দেশীয় অস্ত্র ৮টি,সিসিটিভি কন্ট্রোলার ১টি, ওযে়ট মেশিন ১টি উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত