প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় শিল্পী ফার্মেসিকে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা
জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ||
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শিল্পী ফার্মেসিকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার(১০ডিসেম্বর) সকাল ১১টায় এ অভিযান পরিচালিত হয় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায়। অভিযানে দেখা যায়,শিল্পী ফার্মেসির মালিক শ্রী মনিন্দ্র দেবনাথ( মনি ডাক্তার) নিজের শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি হওয়া সত্ত্বেও কোনো ধরনের চিকিৎসা সনদ ছাড়াই রোগী দেখছিলেন এবং সিরিয়াল অনুযায়ী রোগী পরামর্শ দিচ্ছিলেন। তিনি রোগী দেখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধ লিখছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।আরও পড়ুন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না: মনিরুল হক চৌধুরীএ ছাড়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ন স্যাম্পল পাওয়া যায়। এসব আইন লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও ঘটনাস্থলেই আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কনজিউমার অ্যাসোসিযে়শন অফ বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত