প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫
জামিনে মুক্তি পাওয়ার পর আবার গ্রেপ্তার মিজান
ডেস্ক ||
স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তির পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
ডিবি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ২০১৮ সালের ১৬ জানুয়ারি খুলনা সদর থানাধীন রয়েল মোড়ে ফ্যাশান জোন বাই লিন্ডা নামক ব্যবসাপ্রতিষ্ঠানে ৫ লাখ টাকা চাঁদা দাবি, অবৈধ অস্ত্র প্রদর্শন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চলতি বছরের ১৮ মার্চ খুলনা থানায় মামলা দায়ের হয়। মিজানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আনিসুর রহমানের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মিজানের পরিবার গ্রেপ্তারের পর বারবার জেলগেটে তাকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। মিজানের ছোট বোন অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী বলেন, ‘আমার ভাই অসুস্থ, উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু নতুন নতুন মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হচ্ছে।’
উল্লেখ্য, মিজানকে চলতি বছরের ৩০ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া খুলনার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত